সামিট ওপেন জিতলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিট ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। পরশু কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে ১০ লাখ টাকা প্রাইজমানির প্রতিযোগিতা। এতে অংশ নেন ৫৯ জন পেশাদার গলফার। কাল কুর্মিটোলা গলফ কোর্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার লে. জেনারেল আনোয়ার হোসেন।