সাম্প্রাস-আগাসির অন্য লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে একটু-আধটু বাগিবতণ্ডা, কথা কাটাকাটি না হলে চলে? গত শুক্রবারের আন্দ্রে আগাসি-পিট সাম্প্রাসের প্রদর্শনী টেনিস ম্যাচেও ছিল এমনই উত্তপ্ত আবহ। হোক তা হাইতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আয়োজিত।দ্বৈত ইভেন্টের এই ম্যাচে নেটের দুই প্রান্তে ছিলেন আরেক দুই চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। মহতী উদ্দেশ্যের জন্য আয়োজিত ম্যাচে এমন কটু কথা অবশ্য বেশ বেখাপ্পাই লেগেছে টেনিসের বিশ্বসেরা রজার ফেদেরারের কাছে। তিনি ব্যাপারটিকে একটু দুর্ভাগ্যজনক বলেই বর্ণনা করলেন।ইন্ডিয়ান ওয়েলসের টেনিস গার্ডেনে ঘটনার শুরুটা হয় আগাসির কথা থেকে। তিনি সাম্প্রাসকে একটু কম কঞ্জুস হওয়ার পরামর্শ দেন। খেলোয়াড়দের সবাই সেদিন আবার মাইক্রোফোন লাগিয়ে খেলছিলেন। তাঁদের কথাবার্তা সবই সরাসরি সম্প্রচারিত হচ্ছিল টেলিভিশনে। যেটি সহজেই টেলিভিশন দর্শক এবং গ্যালারির সবাই শুনতে পেয়েছিল। ঘটনার পর গত রোববার ফেদেরার বলেছেন, ‘ব্যাপারটা অবশ্যই বেমানান ছিল, একটু উত্তপ্তও ছিল পরিবেশটা।’ ম্যাচে যাই হোক, শেষ পর্যন্ত আয়োজক সফটওয়্যার ব্যবসায়ী ল্যারি এলিসন সফলই হয়েছিলেন। খেলার পর এই ম্যাচ থেকে প্রাপ্ত ১ মিলিয়ন ডলারের চেক তুলে দেন আমেরিকান রেড ক্রসের কাছে। ওয়েবসাইট।