সাম্প্রাসের পাশে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস রেকর্ডের বরপুত্র রজার ফেদেরারের মুকুটে আরও একটি পালক যোগ হলো। মায়ামি ওপেন এটিপি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে পরশু ৬-৩, ৬-৩ গেমে হারালেন সুইস রাদেক স্তেপানেককে। এই জয়ে ক্যারিয়ারে একক ম্যাচ জেতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬২-এ। ছুঁয়ে ফেললেন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাসকে। সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় এটি অবশ্য সপ্তম। তালিকায় সবার ওপরে আছেন জিমি কনোর্স। ১২৪২টি একক ম্যাচ জিতেছেন তিনি। পরশু অবশ্য সাম্প্রাসকে ছুঁতে পেরে বেশ উচ্ছ্বসিত ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘পিটকে ছোঁয়া দারুণ ব্যাপার। তবে তিনি আমার চেয়ে অনেক বেশি দিন খেলেছেন। যদি চান তাহলে এখনো ম্যাচ জিততে পারেন!’ এএফপি।