সারওয়ানের ক্ষতিপূরণ
মামলা জিতলেন রামনরেশ সারওয়ান। মামলায় হেরে বড় অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। মানহানির মামলা জেতায় ১ লাখ ৬১ হাজার ডলার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন সারওয়ান। ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টস আরবিট্রেশন কোর্ট এই গায়ানিজ ব্যাটসম্যানের পক্ষে রায় দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাঁর ফিটনেস সম্পর্কে বাজে মন্তব্য করায় মামলা করেছিলেন ২০১১ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে থাকা সারওয়ান। ওয়েবসাইট। মামলা করেছিলেন গত বছরের মার্চে। ২০১০ সালে বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরে প্রশ্ন তুলেছিলেন সারওয়ানের ফিটনেস ও দৃষ্টিভঙ্গি নিয়ে। এই মন্তব্যের জেরেই ২০১০-১১ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন বলে মনে করেন সারওয়ান। এটি পেশাদার ক্রিকেটার হিসেবে তাঁর সুনাম ক্ষুণ্ন করেছে ও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কালিমা লেপন করেছে বলেও মনে করেন তিনি।