সারওয়ানের জবাব নিন্দুকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় মনে হচ্ছিল, বিশ্বকাপ ক্রিকেটের জন্মই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। সেই দলটিই গত ছয় বিশ্বকাপে উঠতে পারেনি ফাইনালে। এবার তো বিশ্বকাপেই যাচ্ছে তারা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থেকে। প্রথম দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাই গোনাতেই ধরছে না অনেকে। কিন্তু এসব হিসাব-নিকাশকে পাত্তাই দিচ্ছেন না রামনরেশ সারওয়ান। দলে ফিরে দারুণ ফর্মেও ফেরা এই ব্যাটসম্যান বলছেন, ‘লোকের কথায় আমরা খুব বেশি কান দিচ্ছি না। আমাদের কাজ ভালো খেলা এবং মনোযোগও সেদিকেই। আমরা জানি, আমাদের দল হিসেবে আমরা অনেক ভালো। অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের আছে। আমাদের গোনায় ধরা না-ধরা নিয়ে আমাদের তাই ভাবনা নেই।’ এএফপি।