সারমেয় প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা খেলতে অন্তত এক মাস বাড়ির বাইরে থাকতে হবে। এতগুলো দিন প্রিয় ‘বন্ধু’দের ছেড়ে থাকা তো আর সহজ নয়। অ্যালেক্সিস সানচেজ তাই সঠিক কাজটিই করেছেন। কোপা আমেরিকা খেলতে যুক্তরাষ্ট্রে যাবেন কদিন পরে, তার আগে চিলিতে দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় নিয়ে গেছেন প্রিয় বন্ধুদের। কিন্তু ঝামেলাটা হলো, এই দুই প্রিয় বন্ধু কোনো মানব-মানবী নয়, দুটি ল্যাব্রাডার কুকুর! এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্সেনাল ফরোয়ার্ডের ছবিতে হাম্বার ও অ্যাটম নামের কুকুর দুটির নিত্য উপস্থিতি। এর আগে কুকুর দুটিকে অনুশীলনে নিয়ে গিয়েছিলেন, বিজ্ঞাপনেও দেখা গেছে সানচেজের সঙ্গে। ল্যাব্রাডার দুটিকে কতটা ভালোবাসেন, সেটিই আরও একবার দেখালেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড, ব্যক্তিগত বিমানে ভ্রমণসঙ্গী করে নিয়ে গেছেন হাম্বার ও অ্যাটমকে। ডেইলি মেইল।