সারেতেই কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড অধ্যায়টা কদিন আগেই চুকেবুকে গেছে। তবে কাউন্টি দল সারের হয়ে এই মৌসুমেও খেলবেন কেভিন পিটারসেন। সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট জানিয়েছেন, ‘আইপিএল বা আইপিএলে ওর (পিটারসেন) সংশ্লিষ্টতা শেষ হয়ে গেলেই সারেতে আমরা ওকে পাব।’ আপাতত কেপি শুধু টি-টোয়েন্টিতেই খেলবেন। তবে স্টুয়ার্ট জানিয়েছেন, ৫০ ওভারের বা চার দিনের ম্যাচেও কেপিকে পাওয়া যেতে পারে। পরে কেপি টুইটারে নিশ্চিত করেছেন, ‘চুক্তিটা টি-টোয়েন্টির, কিন্তু আমি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলতে পারি।’ ২০১০ থেকে সারের হয়ে খেলছেন পিটারসেন। ওয়েবসাইট।