সারের দায়িত্ব নিলেন ফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হয়নি। প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছেন মাত্র সাতটি। ক্রিকেটার হিসেবে যেমনই হোন, কোচ গ্রাহাম ফোর্ডের কদর বিশ্বজুড়ে। কতটা, তার প্রমাণ মিলল আরও একবার। শ্রীলঙ্কার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। এরই মধ্যে নিজের ভবিষ্যৎটা ঠিক করে ফেললেন ৪৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান। দায়িত্ব নিলেন ইংলিশ কাউন্টি দল সারের। গতকাল সারেই তাদের ভবিষ্যৎ কোচ হিসেবে ঘোষণা করেছে ফোর্ডের নাম।

চুক্তির বিষয়টি নিশ্চিত করে ফোর্ডও বলেছেন, ‘আবারও ইংল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’ চুক্তিটা হয়েছে তিন বছরের। আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। সারের দায়িত্ব নেবেন ফেব্রুয়ারিতে।

গত জুনে ক্রিস অ্যাডামসকে বরখাস্ত করার পর থেকেই নাকি ফোর্ডের সঙ্গে যোগাযোগ ছিল সারের। প্রস্তাবও নাকি দিয়েছিল শ্রীলঙ্কা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সময়ই। ওয়েবসাইট।