সারোয়ানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
ক্যারিবীয় গণমাধ্যম এ সংবাদ কোথায় পেয়েছে কেউ জানে না। সংবাদটি তাদের তারকা ব্যাটসম্যান রামনরেশ সারোয়ানের ‘ম্যাচ ফিক্সিং’ সংক্রান্ত। সারোয়ান নাকি ম্যাচ ফিক্সিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ‘গোপন’ তদন্তের মুখোমুখি হয়েছেন।সংবাদটি চটিয়েছে সারোয়ানের দেশ গায়ানার ক্রীড়ামন্ত্রীকে। তিনি সরাসরি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখে জানতে চেয়েছেন এ-সংক্রান্ত ব্যাখ্যা। তিনি এ চিঠিতে দোষারোপ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অন্যতম সদস্য আর্নেস্ট হিলারিকে। তিনি বলেছেন, হিলারির দায়িত্বজ্ঞানহীন মন্তব্যই ক্যারিবীয় কিছু গণমাধ্যমকে এ ধরনের সংবাদ পরিবেশনে উত্সাহিত করেছে।হিলারি অবশ্য গায়ানার ক্রীড়ামন্ত্রী ফ্রাঙ্ক অ্যান্তোনিকে বলেছেন, উইন্ডিজ ক্রিকেট বোর্ড এমন কোনো মন্তব্য করতে পারে না—যার কারণে কোনো বিতর্ক সৃষ্টি হতে পারে। তিনি বলেন, কিছু অনলাইন পত্রিকা ও ব্লগে সারোয়ানের ‘দুর্নীতি’-সংক্রান্ত খবর ও মন্তব্য প্রকাশিত হয়েছে। উইন্ডিজ ক্রিকেট বোর্ড কেবল এগুলোরই উত্তর দিয়েছে বা সেসব গণমাধ্যমের কাছ থেকে ব্যাখ্যা জানতে চেয়েছে। এটা ক্রিকেট বোর্ডের দায়িত্বের মধ্যেই পড়ে।‘যখন কোনো সূত্রের অবতারণা না করেই কোনো কোনো গণমাধ্যম এ ধরনের সংবাদ পরিবেশ করে, সেটা কোনো পেশাদারি সংবাদমাধ্যমের কাজ হতে পারে না।’ হিলারির মন্তব্য।তবে, কোন খেলায় সারোয়ানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছে, তা অবশ্য বার্তা সংস্থার সংবাদে উল্লেখ করা হয়নি। ওয়েবসাইট।