সার্ক ক্যারমে বাংলাদেশ তৃতীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আধিপত্য দিয়েই শেষ হলো সার্ক ক্যারম। বিকেএসপিতে কাল শেষ দিনেও পুরুষ ও মহিলা দলগত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সব মিলিয়ে সাতটি ইভেন্টের সাতটিতেই সোনার পদক গেছে ভারতীয় খেলোয়াড়দের গলায়। ৭টি সোনা, ২টি রুপা ও ২টা ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়নও হয়েছে তারাই। রানার্সআপ শ্রীলঙ্কা জিতেছে ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ। বাংলাদেশ তৃতীয় হয়েছে ২টি রুপা ও ২টা ব্রোঞ্জ জিতে। মালদ্বীপ পেয়েছে একটি ব্রোঞ্জ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও বাংলাদেশকে নিয়ে গত ১১ জুলাই বিকেএসপিতে শুরু হয় সার্ক ক্যারম।