সার্কাসের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনিমির বোবান
জনিমির বোবান

গত বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায়। এবারও তা-ই। ইতালির দুঃসময় তাহলে চলতেই থাকবে? সাবেক ক্রোয়েশিয়ান মিডফিল্ডার জনিমির বোবান কিন্তু এমনটাই মনে করেন। মিলান কিংবদন্তির ধারণা, ইতালিয়ানরা এখন আর ফুটবল নিয়ে আগের মতো ভাবেই না! তাঁর কথা, ‘ইতালি দলে একসময় দারুণ সব ফুটবলার খেলত, এখন ওরাই হয়ে গেছে গড়পড়তা সার্কাসের দলের মতো।’ বিশ্বকাপে নাকি ইতালিকে দেখে বোবানের মনে হয়েছে তারা ফুটবল খেলতেই জানে না। ‘এত দুর্বল রক্ষণভাগ, এত ধীরগতির মিডফিল্ড আর এমন সাধারণ মানের স্ট্রাইকার (বালোতেল্লি) আমি ইতালিতে কখনোই দেখিনি। ইতালি ওদের পরিচয় হারিয়েছে’—বললেন তিনি। ইতালি কি পারবে পরের কোনো টুর্নামেন্টে বোবানের সমালোচনার জবাব দিতে? গোলডটকম।