প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু বিজে ওয়াটলিংয়ের ব্যাটের কানা ছুঁয়ে আসা বলটিকে ধরেই উল্লাসে মেতেছিলেন গ্রায়েম স্মিথ। স্লিপে দাঁড়িয়ে অনেক ক্যাচ নিলেও পরশু কেপটাউনের ক্যাচটির গুরুত্ব একটু অন্য রকমই ছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়কের কাছে। এটি যে টেস্টে তাঁর ১৫০তম ক্যাচ। দশম ফিল্ডার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। ১০৬ ম্যাচে ২০৩ বার ফিল্ডিংয়ে নেমে এতগুলো ক্যাচ নিয়েছেন, ইনিংসপ্রতি ০.৭৩৮টি ক্যাচ। টেস্টে আউটফিল্ড ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন রাহুল দ্রাবিড়। ১৬৪ ম্যাচে ২১০টি ক্যাচ তাঁর। দুই শ ক্যাচ নেওয়া একমাত্র ফিল্ডার এই ভারতীয়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ১৯৬টি ক্যাচ নিয়ে আছেন দুইয়ে। ১৯৩ ও ১৯২ ক্যাচ নিয়ে এরপরই আছেন মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিস।