সার্বিয়াকে হারিয়ে দিল ঘানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল এশিয়া দক্ষিণ কোরিয়ার কল্যাণে তুলে নিয়েছে বিশ্বকাপে প্রথম জয়, আজ ঘানা সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার জন্য নিয়ে এসেছে বিশ্বকাপে প্রথম জয়ের মুকুট। খেলার ৮৩ মিনিটের সময় সার্বিয়ার কুজমেনোভিচ ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করলে প্রাপ্ত পেনাল্টি থেকে ঘানার পক্ষে জয়সূচক গোলটি করেন আসামোহ গায়ান। খেলার একেবারে শেষ মুহূর্তে অবশ্য ব্যবধানটা দ্বিগুণ করতে পারত ঘানা। দরকার ছিল কেবল ভাগ্যের কিছুটা সহায়তা। আসামোহ গায়ান সার্বিয়ার বক্সে ঢুকে পোস্ট লক্ষ্য করে শট নিলে তা দ্বিতীয়বার লেগে ফিরে আসে।ঘানা-সার্বিয়ার আজকের খেলাটি ছিল বেশ গা-জোয়ারি। ম্যাচের পুরো সময় ফাউল হয়েছে ২১টি। এর মধ্যে অবশ্য ঘানার ফাউলের সংখ্যাই ছিল বেশি। সব মিলিয়ে ঘানার ফাউল ছিল ১৫টি আর সার্বিয়ার ছয়টি। ম্যাচের ৭৭ মিনিটে অবশ্য ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করার জন্য সার্বিয়ার আলেকজান্ডার লুকোভিচকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করা হয়।