সার্ভ কন্যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুর আগে কজনই বা চিনত স্যামুয়েল গ্রথকে? র‌্যাঙ্কিংয়ের ৩৪০ নম্বর এই অস্ট্রেলিয়ান আলোচনায় উঠে এসেছেন টেনিস ইতিহাসের দ্রুততম সার্ভ করে। মেয়েদের রেকর্ডটি কিন্তু এমন অপ্রত্যাশিত কারও নয়। টেনিসে শক্তির প্রদর্শনী ভাবতে যে দুজনের ছবি চোখে ভেসে ওঠে, সেই উইলিয়ামস বোনেরাই আছেন শীর্ষ দুইয়ে। ২০০৭ ইউএস ওপেনে ১২৯ মাইল (২০৭.০৬ কিমি) গতিতে সার্ভ করে শীর্ষে ভেনাস উইলিয়ামস। ২০১০ সালের ফ্রেঞ্চ ওপেনে বড় বোনকে ছোঁয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন সেরেনা (১২৮ মাইল)। ২০০৭ সালে ইন্ডিয়ান ওয়েলসে ১২৬ মাইল গতিতে সার্ভ করেছিলেন ব্রেন্ডা শুলজ-ম্যাককার্থি। এই ডাচের কথা একটু আলাদা করেই বলতে হবে, ওই সার্ভ কীর্তির সময় তাঁর বয়স ছিল ৩৭!