সালমাদের আবার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় প্রথম প্রস্তুতি ম্যাচের পর কাল দ্বিতীয়টিতেও হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। হেরেছে ২ উইকেটে। ডাম্বুলায় প্রথমে ব্যাট করে ১৮৮ রানে অলআউট হয় সফরকারীরা। অধিনায়ক সালমা খাতুন করেন সর্বোচ্চ ৫৮ রান। ৪১.৪ ওভারে জয়ের লক্ষ্য ছুঁতে ৮ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। সালমা ও শুকতারা ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন সাথিরা ও লতা। কুরুনেগেলায় আজ শেষ প্রস্তুতি ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।