সালমাদের টানা পঞ্চম হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পর পাকিস্তানের কাছেও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা। কাল কক্সবাজারে পাকিস্তানের কাছে ৩৪ রানের হার—টানা পাঁচটি টি-টোয়েন্টি হেরে বিশ্বকাপে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ভারতের কাছে ৩-০, পাকিস্তানের কাছে ২-০।
এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। ৭ উইকেটে পাকিস্তানের রান ১২০। সর্বোচ্চ ৫৪ ওপেনার ফাতিমা আবিদির। পেসার পান্না ঘোষ ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। ৮ উইকেটে ৮৬ রান তুলে শেষ বাংলাদেশের ইনিংস। পাঁচ ব্যাটসম্যান দু অঙ্ক ছুঁলেও উইকেটে থিতু হতে পারেননি কেউই। ২৪ বলে সর্বোচ্চ ১৯ রান লতা মণ্ডলের। বাংলাদেশের পুরো ইনিংসে চার মাত্র তিনটি।