সালমাদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শুরু হলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। কাল পচেফস্ট্রুমে প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হেরেছে দলটি। দক্ষিণ আফ্রিকা রওনা হওয়ার আগে অনভ্যস্ত কন্ডিশনের কথা বলছিলেন সালমারা। এই কন্ডিশনেই প্রথম ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান করে বাংলাদেশের মেয়েরা। ৩৯ বলে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন লতা মণ্ডল। দক্ষিণ আফ্রিকার মেয়েরা ১৩.৩ ওভারেই পেরিয়ে যায় লক্ষ্য।