সালমানের পর এবার 'শুভেচ্ছাদূত' টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে যাচ্ছেন টেন্ডুলকার। ছবি: এএফপি।
রিও অলিম্পিকে যাচ্ছেন টেন্ডুলকার। ছবি: এএফপি।

অভিনেতা সালমান খানকে আগামী রিও অলিম্পিকে ভারতীয় দলের ‘শুভেচ্ছাদূত’ বানানো নিয়ে কম জল ঘোলা হয়নি। মিলখা সিংসহ ভারতের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ একজন বলিউড তারকাকে এমন দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেছিলেন। বিরোধিতার মুখেই সালমানের পাশাপাশি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে শুটিংয়ে সোনাজয়ী অভিনব বিন্দ্রাকেও শুভেচ্ছাদূত করা হয়। সালমান ও বিন্দ্রার পর এবার ভারতীয় দলের শুভেচ্ছাদূত হচ্ছেন শচীন টেন্ডুলকারও।
টেন্ডুলকার বেশ খুশি মনেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই প্রস্তাব গ্রহণ করেছেন। জানিয়েছেন, ভারতে খেলাধুলার প্রসারে তিনি যেকোনো কিছুতেই এগিয়ে আসতে রাজি।
সালমান-বিন্দ্রা-টেন্ডুলকারের পর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন নাকি একজন বিখ্যাত সংগীতশিল্পীকেও ভারতীয় দলের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে তাদের প্রথম পছন্দ এ আর রহমান। সূত্র : ইন্ডিয়া টুডে।