সালাউদ্দিন পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কাল হয়ে গেল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।
ভোট হয়েছে তিন সহসভাপতি পদে। জিতেছেন ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি উগেন সেচুপ দর্জি, শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের সভাপতি রণজিৎ রডরিগো ও পাকিস্তান ফুটবল ফেডারেশনের সহসভাপতি সৈয়দ খাদিম আলী শাহ।
পুনর্নির্বাচিত হয়েই নিজের পুরোনো পরিকল্পনার কথা নতুন করে বললেন সালাউদ্দিন, ‘আমার প্রথম কাজ ক্লাব চ্যাম্পিয়নশিপ মাঠে নামানো। আশা করছি, এই আগস্টেই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। প্রথম আসরটা ঢাকায় করতে চাই। ক্লাব চ্যাম্পিয়নশিপের জন্য পৃষ্ঠপোষক মোটামুটি নিশ্চিত হয়ে গেছে—ডব্লুএসজি (ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ)।’
সাফের এই কংগ্রেস উপলক্ষে ঢাকায় এসেছেন এই অঞ্চলের শীর্ষ ফুটবল-কর্তারা। তাঁদেরই একজন গণেশ থাপা। সালাউদ্দিনের ‘ভক্ত’ গণেশ কাল বলছিলেন, ‘সালাউদ্দিন আবারও সাফ সভাপতি হওয়ায় আমি খুব খুশি। দক্ষিণ এশিয়ার ফুটবল উন্নয়নে তাঁর ভূমিকা অনেক।’
জানানো হয়েছে আগামী সাফ হবে ভারতে। ভেন্যু এবং সময়সূচি পরে জানাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এ ছাড়া প্রথমবারের মতো হবে পুরুষ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী নভেম্বরে পাকিস্তানে হবে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ।