সালাউদ্দিন বিসিবি ছেড়ে মালয়েশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরিটা ছেড়ে দিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। কালই বিসিবির প্রধান নির্বাহীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের বাইরে থেকে ভালো একটা প্রস্তাব পাওয়াতেই সালাউদ্দিনের এই সিদ্ধান্ত। ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালেয়েশিয়ার হাইপারফরম্যান্স কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি। কুয়ালালামপুর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে বাঞ্জি নামের ছোট্ট এক শহরে সালাউদ্দিনের নতুন কর্মস্থল।২০০৫ সালের অক্টোবর থেকে বিসিবির সঙ্গে ছিলেন সালাউদ্দিন। দীর্ঘদিন জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন ছাড়াও কাজ করেছেন বিভিন্ন পদে। সর্বশেষ গত মার্চ থেকে ছিলেন জিপি-বিসিবি ক্রিকেট একাডেমির কোচ হিসেবে। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়টির সঙ্গে তাঁর চুক্তি দুই বছরের। মালয়েশিয়ায় যাচ্ছেন মার্চের প্রথম সপ্তাহে।