সালাউদ্দিনকে অর্থমন্ত্রীর আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলের উন্নয়নের জন্য একটি তিন বছরমেয়াদি প্রকল্পে সরকারের কাছে বার্ষিক ৩৯ কোটি টাকা চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই টাকা হয়তো শিগগিরই পেতে যাচ্ছে বাফুফে। কাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। শিগগিরই টাকা পাওয়ার আশ্বাস নিয়ে ফিরেছেন তিনি।
কাল অর্থমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়েও আলোচনা করেছেন বাফুফের সভাপতি। আগামী পরশু বাফুফে ভবনে হবে বঙ্গবন্ধু কাপের লোগো উন্মোচন। অর্থমন্ত্রী এই টুর্নামেন্টের লোগো উন্মোচনে সম্মতি জানিয়েছেন।