সালাউদ্দিনকে সম্মাননা, সানাউলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে আগেই আজীবন সদস্য করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। কাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে একটি ব্লেজার উপহার দেওয়া হয়। এ ছাড়া কাল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কল্যাণ তহবিলের দশম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সমিতির সদস্য কবি সানাউল হক খান বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাওয়ায় তাঁকে এই অনুষ্ঠানে দেওয়া হয় সংবর্ধনা।—বিজ্ঞপ্তি