সালাউদ্দিনের মায়ের জানাজা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ছোট ভাই কাজী শাকিলও ছিলেন দেশের বাইরে। মা শিমকি শাফী দুই ছেলেকে ফাঁকি দিয়ে চলে গেলেন মৃত্যুর দেশে। দেশে ফিরেছেন দুই ভাই। পরশু অন্য জগতে পাড়ি জমানো শিমকি শাফীর জানাজা হবে আজ, গুলশান আজাদ মসজিদে জোহরের নামাজের পর। এরপর দাফন করা হবে বনানী কবরস্থানে। বিজ্ঞপ্তি।