সাহস বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহস তো কম নয় রায়ান গিগস আর গ্যারি নেভিলের! সাবেক দুই ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ একটা ক্যাফে খুলেছেন। সেটির মেন্যুরও নাম রেখেছেন ফুটবলের সঙ্গে মিলিয়ে। তাতে যেমন ‘স্পেশাল ওয়ান’ নামের খাবার আছে, চাইলে রসনাতৃপ্তি করতে পারবেন এরিক কান্টোনা আর ওয়েইন রুনির নামেও। ক্যাফেটা খুলতে অনেক টাকাও ঢেলেছেন দুজন, পাক্কা ২ কোটি পাউন্ড। তা খাবারের নাম আর যার নামেই রাখুন, স্যার অ্যালেক্স ফার্গুসনের নাম রাখলেন কীভাবে! ‘দ্য বস’ নামে গোমাংসের এই বার্গারটি একসময়ের দুই সতীর্থ উৎসর্গ করেছেন সাবেক কোচকে। কিন্তু কোচের হেয়ারড্রায়ার শাস্তির কথা এত সহজে ভুলে গেলেন দুজন? ফার্গিকে ‘চটিয়ে’ কাজটা তাঁরা মোটেই ভালো করেননি! মেইল অনলাইন।