সাহসী মাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে শিরোপাযুদ্ধে নামা ৩২টি দল থাকছে টুইটারেও। নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে ইরানের ডিফেন্ডার হোসেইন মাহিনি যোগ দেওয়ায় নিশ্চিত হয়েছে টুইটারে বিশ্বকাপের সব দলের অংশগ্রহণ৷ ২০০৯ থেকে ইরানে সামাজিক যোগাযোগের মাধ্যম নিষিদ্ধ। ২৭ বছর বয়সী ডিফেন্ডার সেই নিষেধ মানেননি। টুইটার অ্যাকাউন্ট খুলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে তাতে নিজের একটা ছবি পোস্ট করে দিয়েছেন৷ ‘আমি ইরানের মানুষের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে ইরানিরা জানতে পারে বিশ্বকাপে আমরা তাদের জন্য কী করি’—বলেছেন মাহিনি৷ শুধু নিজে টুইটার অ্যাকাউন্ট খোলেননি, দুই সতীর্থ সরদার আজমোউ ও মোহাম্মদ রেজা খালাতবারিকেও টুইটারে অনুপ্রাণিত করেছেন সাহসী এই ফুটবলার । ওয়েবসাইট।