সাহসী সুয়ারেজ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কীর্তি নয় বরং কুকীর্তি বলাই ভালো। আর সেটাই দুজনকে মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে! হাত দিয়ে গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, আর গোলরক্ষক না হয়েও সুয়ারেজ গোল বাঁচিয়ে দিয়েছিলেন হাত দিয়ে! উরুগুইয়ান স্ট্রাইকারকে কি এ কারণেই এত পছন্দ আর্জেন্টাইন কিংবদন্তির! যুক্তরাষ্ট্রের স্প্যানিশভাষী টেলিভিশন টেলিমুন্ডোকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো প্রশংসা বন্যায় ভাসালেন সুয়ারেজকে, ‘ওর সাহস আছে আর সাহস ছাড়া ফুটবল কিছুই না। এই সাহসের কারণেই চোট কাটিয়ে সুয়ারেজ ফিরবে। কাভানি, ফোরলানকে দিয়ে হবে না, উরুগুয়েরও সুয়ারেজকেই লাগবে।’ ওয়েবসাইট।