সাহসীক্যারল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনে ধাওয়া করেছে মোটরবাইকে একদল লুটেরা। গাড়ির গতিটা আরও বাড়িয়ে দিলেন চালক, কোনোভাবেই বাইকগুলোকে নাগালের মধ্যে আসতে দেওয়া যাবে না। কাছে পেলেই যা ছিল সবকিছু দিয়ে দিতে হবে। পড়তে পড়তে হয়তো হলিউডি ছবির কোনো দৃশ্য বলে মনে হচ্ছে। তবে ওয়েস্ট হামের ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারলের সে রকম অভিজ্ঞতাই হয়েছে। লন্ডনে অনুশীলন থেকে ক্লাবে ফেরার সময় আরেকটু হলেই সবকিছু খোয়াতে হতো। কিন্তু দারুণ সাহসের পরিচয় দিয়ে ক্যারল বিপদ থেকে বেঁচে গেছেন। পরে পুলিশের কাছে গিয়ে এই স্ট্রাইকার সবকিছু জানিয়েছেন। তবে ওয়েস্ট হামের কোচ বলেছেন, ক্যারল ভয় পাওয়া দূরে থাক, একদমই স্বাভাবিক আছেন। ক্যারলের বুকের পাটা আছে বলতে হবে! এএফপি।