সাহায্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিডোনিয়ার এক মফস্বল শহরের স্কুল। সেই স্কুলের ফুটবল মাঠটা সংস্কার করতে চায় কর্তৃপক্ষ। কিন্তু অর্থ যে নেই! ইন্টারনেটের মাধ্যমে তাই সাহায্যের আবেদন করা হলো সবার কাছে। সেই আবেদনে সাড়া দিল কারা জানেন? জার্মান চ্যাম্পিয়ন ও সাবেক ইউরোপসেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। ডোলোগোজধা স্কুলের সেই মাঠের গ্যালারি বানাতে ২৫৫টি আসনের ব্যবস্থা করে দিয়েছে বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনার সংস্কারের সময় কিছু আসন বাড়তি থেকে গিয়েছিল। সেই সঙ্গে আরও কিছু যোগ করে পাঠিয়ে দেওয়া হলো মেসিডোনিয়ায়। সাহায্যটা যেমনই হোক, বিশ্বখ্যাত ক্লাবের কাছ থেকে এমন সাড়া পেয়ে ডোলোগোজধা স্কুল তো দারুণ উচ্ছ্বসিত। কে জানে, মেসিডোনিয়ায় নতুন কিছু সমর্থকও হয়তো পেয়ে গেল বায়ার্ন! মেট্রো ইউকে।