সাহায্য করতে প্রস্তুত আর্মস্ট্রং, কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইক্লিংই শুধু নয়, ক্রীড়া ইতিহাসেই সবচেয়ে সূক্ষ্ম ডোপিংয়ের কারসাজির সঙ্গে জড়িত তিনি। প্রচলিত ডোপ পরীক্ষার ফাঁকফোকরগুলোও জানা। ল্যান্স আর্মস্ট্রং সাহায্য করলে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। কলঙ্কিত এই সাইক্লিস্টও খেলাটিকে পরিচ্ছন্ন করতে সাহায্য করতে চান বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। তবে এ জন্য আগে যুক্তরাষ্ট্রের ডোপিং-বিরোধী সংস্থাকেই (ইউএসএডিএ) এগিয়ে আসতে হবে। ইউএসএডিএর সঙ্গে আর্মস্ট্রংয়ের আইনজীবীদের চিঠি চালাচালি থেকে জানা গেছে এ তথ্য।কদিন আগে অপরাহ্ উইনফ্রেকে দেওয়া সাক্ষাৎকারে অপরাধ একরকম স্বীকারই করে নিয়েছেন আর্মস্ট্রং। সেই সাক্ষাৎকারে আর্মস্ট্রং এও বলেছেন, তাঁকে দেওয়া আজীবন নিষেধাজ্ঞা অনেকটা মৃত্যুদণ্ডের মতো হয়ে গেছে। ইউএসএডিএর পক্ষ থেকে বলা হয়েছে, আর্মস্ট্রংয়ের শাস্তির মেয়াদ কমতেও পারে। কিন্তু এর জন্য তাঁকে পূর্ণাঙ্গভাবে সাহায্য করতে হবে ইউএসএডিএকে। ৬ ফেব্রুয়ারির মধ্যে ইউএসএডিএর কাছে সব অপরাধ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ওয়েবসাইট।