সাহারা আর ভারতের স্পন্সর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে সাহারা ইন্ডিয়া। আজ শনিবার সাহারা ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।আসন্ন আইপিএলে সাহারার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পুনে ওয়ারিয়র্স অসুস্থ যুবরাজ সিংয়ের বদলে অন্য একজন ক্রিকেটার নিতে চাইলে বিসিসিআই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে বিক্ষুব্ধ সাহারা ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে জানা গেছে। শুধু তা-ই নয়, সাহারা পুনে ওয়ারিয়র্সের মালিকানাও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ভারতের অন্যতম বৃহত্ করপোরেট প্রতিষ্ঠান সাহারা ইন্ডিয়া ২০০২ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল। তারা গত বছর আইপিএলে পুনে ওয়ারিয়র্স নামের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা গ্রহণ করে। টিএনএন।