সাহারা-বিসিসিআই ‘শান্তি’চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের মন-কষাকষি, বাগিবতণ্ডা আর পাল্টাপাল্টি অভিযোগের পর বিসিসিআই-সাহারার ‘শান্তিচুক্তি’! হঠাত্ ছিঁড়ে ফেলা সম্পর্কটা নতুন করে জোড়া দিয়ে বিসিসিআইয়ের সঙ্গেই পথ চলতে রাজি হয়েছে সাহারা। এমনকি ‘না খেলার হুমকি’ প্রত্যাহার করে সাহারা অংশ নিচ্ছে আইপিএলেও। শান্তি আলোচনা চলছিল কয়েক দিন ধরেই। অবশেষে ‘কিছু ছাড়, কিছু পাওয়ার’ বিনিময়ে বিসিসিআই ও সাহারা দুই পক্ষ একসঙ্গে পথ চলতে সম্মত হয়েছে। সাহারার দাবিমতো ফ্র্যাঞ্চাইজি ফি ২৭ শতাংশ কমাতে রাজি হয়েছে বিসিসিআই এবং পুনে ওয়ারিয়র্সকে বিদেশি খেলোয়াড় কেনার অনুমতি দেওয়া হয়েছে। কয়েক দিন আগে নানা অনিয়মের অভিযোগে হঠাত্ই বিসিসিআইয়ের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল ও পুনে ওয়ারিয়র্সের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় সাহারা। ওয়েবসাইট।