সাড়া জাগাল থ্রিডি গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ত্রিমাত্রিক (থ্রিডি) গোল আর নানা ধরনের এক্সক্লুসিভ ভিডিও নতুন মাত্রা যোগ করেছে প্রথম আলোর বিশ্বকাপ আয়োজনে। পাঠকেরা ভিন্নমাত্রার এ আয়োজনে একাত্ম হয়েছেন।
থ্রিডি গোল আর ভিডিও পাঠকদের কাছে কতটা গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়েছে, তা বোঝা যাবে পরিসংখ্যানে চোখ বোলালে। বিশ্বকাপ শুরুর দিন থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ পাঠক প্রথম আলো অনলাইনের ভিডিও পেজে গেছেন। প্রায় ছয় লাখ পাঠক দেখেছেন এসব ভিডিও। আর সময়ের হিসাবে প্রায় ছয় হাজার ঘণ্টার ভিডিও দেখেছেন পাঠকেরা। বাংলাদেশের পাঠকদের জন্য এবারই প্রথম বিশ্বকাপের থ্রিডি গোল নিয়ে এসেছে প্রথম আলো। প্রতিটি ম্যাচ শেষে বিভিন্ন আঙ্গিক থেকে দেখানো ত্রিমাত্রিক গোলগুলো দেওয়া হয় প্রথম আলো অনলাইনে।
পাশাপাশি ম্যাচের আগে ও পরের নানা ঘটনা, বিভিন্ন আকর্ষণীয় ভিডিও বাংলায় ভাষায় তৈরি করে দেওয়া হচ্ছে অনলাইনে। দেশের জনপ্রিয় তারকাদের ফুটবল নিয়ে উন্মাদনার ভিডিওচিত্রও থাকছে।