সাড়ে তিন বছর পর মহিলা কাবাডি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন বছর পর ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর মহিলা কাবাডি লিগ। দুই গ্রুপে ভাগ হয়ে এবারের লিগে খেলবে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র, সিংনা সংঘ, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও জুরাইন জনতা ক্লাব। লিগের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে হবে সুপার ফোর। লিগের উদ্বোধনী ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। আগামী নভেম্বরে কলকাতায় হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গের সাতটি জেলার সঙ্গে খেলবে বাংলাদেশ। লিগটাকে বলা হচ্ছে ওই প্রতিযোগিতার বাছাইপর্ব।