সিংহাসনচ্যুত ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এই লর্ডসেই ভারতকে হারিয়ে শুরু হয়েছিল শ্রেষ্ঠত্বের পথে ইংল্যান্ডের পদযাত্রা। পরের তিনটি টেস্টও জিতে ভারতের সিংহাসন কেড়ে নিয়েছিল ইংলিশরা। ১৩ মাস পর আবার বদল। এবার হতাশায় পুড়ল ইংল্যান্ড। সেই লর্ডসেই দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হেরে সিংহাসনচ্যুত ইংলিশরা। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়ে তাদের জায়গা দখল করেছে গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা।শেষ টেস্টটা না হারলেই এক নম্বর। প্রোটিয়ারা জিতেই গেল। জিতেই মাতল উত্সবে। ইংল্যান্ডকে সরাতে পেরে দারুণ খুশি অধিনায়ক গ্রায়েম স্মিথ। গত সোমবার লর্ডসে পাওয়া ৫১ রানের জয়ের আগে লন্ডনেরই আরেক ভেন্যু ওভালে প্রথম টেস্টটা ইনিংস ও ১২ রানে জিতেছে প্রোটিয়ারা। হেডিংলির দ্বিতীয় টেস্টটা হয়েছিল ড্র। লর্ডসে ইংল্যান্ডের সামনে ৩৪৬ রানের লক্ষ্য দিয়েছিল সফরকারীরা। শেষ দিনে ২৯৪ রানেই অলআউট প্রথম ইনিংসে ৬ রানের লিড নেওয়া ইংল্যান্ড। ইনিংসের শেষ দুই বলে ২ উইকেট নিয়ে স্বাগতিকদের লেজ মুড়ে দেন ভারনন ফিল্যান্ডার। দুই ইনিংসে (২/৪৮ ও ৫/৩০) ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্যাট হাতেও ৯৬ রান (৬১ ও ৩৫) ‘অলরাউন্ডার’ ফিল্যান্ডার।শেষ দিনে ইংল্যান্ড একবারই অস্বস্তিতে ফেলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকাকে। অষ্টম উইকেটে বলের সঙ্গে পাল্লা দিয়ে ৭৪ রান তুলেছিলেন ম্যাট প্রিয়র (৭৩) ও গ্রায়েম সোয়ান (৪১)। সোয়ানের রানআউটেই শেষ ইংলিশ অঘটনের স্বপ্ন। এর আগে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৩৫১ রান তোলে হাশিম আমলার ১২১ রানের সৌজন্যে।ইংল্যান্ডকে চার বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হারানো প্রথম দল দক্ষিণ আফ্রিকা। ২০০৮ সালের দলটাও ছিল গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা। এই জয়ে কিছুটা হলেও ঘুচেছে প্রোটিয়াদের ‘চোকার’ বদনাম। আপ্লুত অধিনায়ক স্মিথ এটাকে দেখছেন ক্যারিয়ারের অন্যতম বড় এক অর্জন হিসেবে, ‘আমরা যখন এখানে এলাম ইংল্যান্ড বিশ্বের এক নম্বর দল। নিজেদের পরিবেশে ওরা অসাধারণ। ওদের ঘরের মাঠে হারানোটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় এক অর্জন।’পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘তোমাকে মিস করছি বাউচার’ লেখা টি-শার্ট পরে এসেছিলেন স্মিথ। মুখেও বাউচারকে স্মরণ করেছেন অধিনায়ক। বলেছেন এটা হতে পারত বাউচারের ১৫০তম টেস্ট। দক্ষিণ আফ্রিকার আগের দুটি ইংল্যান্ড সফরের পরপরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাসের হুসেইন ও মাইকেল ভন। এবারের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য দ্ব্যর্থবোধক কথা বলেছেস নিজের ভবিষ্যত্ নিয়ে, ‘দলটার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমার এখনো অনেক প্রত্যাশা আছে। দেখি কী হয়।’ইংল্যান্ডের পতনের কারণটাও ঠিক বুঝে উঠতে পারছেন না স্ট্রাউস, ‘শিকারি আজ শিকার হয়ে গেল, এটা মানসিকতা বদলের জন্য কি না আমি জানি না।’ এএফপি। টেস্ট র‌্যাঙ্কিং পয়েন্ট১. দক্ষিণ আফ্রিকা ১২০২. ইংল্যান্ড ১১৭৩. অস্ট্রেলিয়া ১১৬৪. পাকিস্তান ১০৯৫. ভারত ১০৪৬. শ্রীলঙ্কা ৯৮৭. ওয়েস্ট ইন্ডিজ ৯০৮. নিউজিল্যান্ড ৮০৯. বাংলাদেশ ০* অপর্যাপ্ত ম্যাচ জিম্বাবুয়েকে র‌্যাঙ্কিংয়ে আসতে দেয়নি