সিউলে ২৬তম সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৪-৬৯-৭১-৭১। চার রাউন্ডে মোট ২৮৫ শট (-৩) খেলে ব্যালেন্টাইন’স চ্যাম্পিয়নশিপে ২৬তম হয়েছেন সিদ্দিকুর। কাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শেষ দিনে তিনটি বার্ডি ও একটি ডাবল বগি করেছেন বাংলাদেশের এই গলফার। আরও চারজনের সঙ্গে যৌথভাবে ২৬তম হয়ে সিদ্দিকুর প্রাইজমানি পেয়েছেন প্রায় ২৭ হাজার ডলার। প্লে-অফে স্বদেশি মার্কাস ফ্রেজার ও স্কটল্যান্ডের পিটার হোয়াইটফোর্ডকে হারিয়ে ইউরোপিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার ব্রেট রামফোর্ড। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।