সিএএস কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংক্ষেপে সিএএস, পুরো নাম কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস, ক্রীড়াক্ষেত্রে যেকোনো বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত জায়গা। যেটিকে বলা যায় সর্বোচ্চ ক্রীড়া আদালত। এটি বিচার বা মধ্যস্থতার মাধ্যমে ক্রীড়াবিষয়ক যেকোনো বিরোধ মীমাংসা করে থাকে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সিএএসের সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে। সিএএসে আছেন ৮৭টি দেশের প্রায় ৩০০ বিচারক। প্রতিবছর প্রায় ৩০০টি মামলা ওঠে এখানে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট-বিশ্বে সিএএস আলোচনায় এসেছিল মোহাম্মদ আসিফের সৌজন্যে। ফিক্সিংয়ের দায়ে আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে পাকিস্তানি ফাস্ট বোলার দ্বারস্থ হয়েছিলেন সিএএসের। রায় অবশ্য তাঁর বিরুদ্ধেই যায়। বিপিএল ফিক্সিংয়ের চূড়ান্ত বিচারের জন্য বিসিবি ও আইসিসিও এখন সিএএসের দরবারে।