সিএকে ধুয়ে দিলেন স্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি টেস্ট জয় যেমন আছে, আছে ১৩টি পরাজয়ও। গত তিন বছরে অস্ট্রেলিয়ার টেস্ট পারফরম্যান্সের গ্রাফটি তাই রোলার কোস্টারের উত্থান-পতনের চিত্র। একসময় অপরাজেয় অস্ট্রেলিয়া সর্বশেষ ছয়টি টেস্ট সিরিজে জিতেছে মাত্র একটি। অস্ট্রেলিয়ার ব্যর্থতার ছবিগুলো যেন কাঁটা হয়ে বিঁধছে হোবার্ট টেস্টের পর। যেভাবে অস্ট্রেলিয়া হেরেছে, সেটা হজম করতে কষ্টই হচ্ছে সবার। মাত্র ১১৯ রান লাগত, হাতে ছিল ৯ উইকেট। সেই টেস্টও জিততে পারেনি মাইকেল ক্লার্কের দল!স্বাভাবিকভাবেই এই পরাজয়ের ময়নাতদন্ত চলছে। অনেকেই অনেক কিছুই বলছেন। তবে মাইকেল স্ল্যাটারের আঙুল টি-টোয়েন্টি ক্রিকেটের দিকেই। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার মনে করছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখন টাকা বানানোর মেশিন হয়ে ওঠা টি-টোয়েন্টিতেই বেশি মনোযোগী। এ কারণেই টেস্টের এই অনিবার্য ফল। ঘরোয়া ওয়ানডে আর ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের বদলে ডিসেম্বর-জানুয়ারি মাসে টি-টোয়েন্টি বিগ ব্যাশ আয়োজনেরও কঠোর সমালোচনা করেন ৫ হাজার ৩১২ টেস্ট রানের মালিক। ঘরোয়া সূচিতে টানা ৫৮ দিন কোনো ফার্স্ট ক্লাস ম্যাচ রাখা হয়নি।সিডনি মর্নিং হেরাল্ডকে স্ল্যাটার বলেছেন, ‘তারা এটাকে মেরে ফেলছে। তারা টেস্ট ক্রিকেটটাকে একেবারেই মেরে ফেলছে। মুখে বলছে, ওরা চায় টেস্ট ক্রিকেট টিকে থাকুক। এটাই ক্রিকেটের ঐহিত্য। বলছে, এটাকেই লালন করা উচিত। আপনার মনে হয়, ওরা এটা লালন করছে?’যে সময়টায় টি-টোয়েন্টি বিগ ব্যাশ চলবে, সেই একই সময়ে অস্ট্রেলিয়ায় সফর করবে ভারত। এই সময়টায় শেফিল্ড শিল্ডের কোনো ম্যাচ না-রাখার ফলে এড কাউয়ানের মতো টেস্ট দলের দরজায় কড়া নাড়া খেলোয়াড়েরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন একটাই। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে। এ কারণেই সিএর কঠোর সমালোচনা করেছেন স্ল্যাটার। ওয়েবসাইট।