সিএবির বিপক্ষে সিরিজ জয়
পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। দ্বিতীয় ম্যাচে জয় ৭ উইকেটে।সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশি যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সিএবি অলআউট হয়ে যায় ১৪৩ রানে। রান তোলার গতি ছিল খুবই ধীর। সফরকারী দল খেলেছে ৪৮.১ ওভার। ঈশ্বরনবী করেছেন সর্বোচ্চ ৩১। বাংলাদেশের রাসকিন ও জুবায়ের নিয়েছেন ২টি করে উইকেট। সালেহিন, সুকান্ত ও মেহেদির উইকেট ১টি করে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকেরা। তৃতীয় ওভারে উদ্বোধনী ব্যাটসম্যান জাবেদ শূন্য রানে ফিরলেও আরেক প্রান্ত আগলে রাখেন আরাফাত সানি। ৯০ বলে ৭টি চার মেরে সর্বোচ্চ ৬৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি। যা তাঁকে এনে দিয়েছে ম্যাচ-সেরার পুরস্কারও। মোসাদ্দেক ৩৮ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন।সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল।