সিএর নতুন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্স যেমনই হোক, মাঠের বাইরে সুদিনই যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। চ্যানেল নাইন ও টেনের সঙ্গে গতকাল ৫৯ কোটি অস্ট্রেলিয়ান ডলারের নতুন সম্প্রচার চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানাচ্ছেন, গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের বার্ষিক সম্প্রচার মূল্য ১১৮ শতাংশ বেড়ে এখন ৫৯ কোটি অস্ট্রেলিয়ান ডলারে দাঁড়িয়েছে। আগামী গ্রীষ্ম থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটে লাভের অঙ্ক অনেক বাড়বে। সাদারল্যান্ডের আশা, ব্যবসায়িকভাবে আকর্ষণীয় হওয়ায় ক্রিকেটের জনপ্রিয়তাও শিশু-কিশোরদের মধ্যে আগের চেয়ে বাড়বে। রয়টার্স।