সিক্স সিজনস দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারাসুট অ্যাডভান্স সিক্স সিজনস দাবায় তৃতীয় রাউন্ড শেষে আড়াই পয়েন্ট নিয়ে সবার ওপরে ফিদে মাস্টার আবু সুফিয়ান (শাকিল)। তিন খেলায় ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে সৈয়দ মাহফুজুর রহমান, শামীমা আক্তার (লিজা), রাশিয়ার মিনিনা ভেরোনিকা ও ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার কিরণ মনীষা মোহান্তি। কক্সবাজারে অনুষ্ঠানরত টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে শাকিল চট্টগ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনকে, ভেরোনিকা ইমনকে, আবদুল মালেক সায়েফউদ্দিন লাভলুকে হারিয়েছেন। শামীমা ভারতের ধ্যানী দেবের সঙ্গে এবং কিরণ মালয়েশিয়ার ফিদে মাস্টার পিটার লংয়ের সঙ্গে ড্র করেছেন।