সিক্স সিজনস দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিক্স সিজনস দাবার দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইউলদাশেভ সাইদালি, ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় ও প্রাভিন কুমার। কাল দ্বিতীয় রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদকে, সপ্তর্ষি স্বদেশি আন্তর্জাতিক মাস্টার সাহাজ গ্রোভারকে এবং প্রাভিন ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারিয়েছেন। সাইদালি ড্র করেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে।