সিক্স সিজনস দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবার চতুর্থ রাউন্ড শেষে সবার ওপরে ভারতের সপ্তর্ষি রায়। চার খেলায় সাড়ে তিন পয়েন্ট এই আন্তর্জাতিক মাস্টারের। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের প্রাভিন কুমার। উত্তরা ক্লাবে কাল সপ্তর্ষি বাংলাদেশের ফিদে মাস্টার আবু সুফিয়ানকে (শাকিল) এবং উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইউলদাশেভ সাইদালি হারিয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার সাহাজ গ্রোভারকে। ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।