সিক্স সিজনস দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। দেড় পয়েন্ট করে নিয়ে ভারতের সায়ন্তন দাসের সঙ্গে দ্বিতীয় স্থানে বাংলাদেশের মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। উত্তরা ক্লাবে কাল জিয়া হারিয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে। ব্রুনাইয়ের ফিদে মাস্টার ইয়ে সুনের বিপক্ষে জিতেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার শাহাজ গ্রোভার। মিনহাজ ড্র করেছেন আবু সুফিয়ান শাকিলের সঙ্গে।