সিক্স সিজনস দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়ে সিক্স সিজনস দাবা টুর্নামেন্ট শুরু করেছে খুদে দাবাড়ু ফাহাদ রহমান। উত্তরায় কাল ফাহাদ প্রথম রাউন্ডে ১৯ চালে হারিয়েছে ফারজানা হোসাইনকে। জোয়ার হক ভারতের নিখিলেশকে, রেজাউল মাহমুদাকে, আবদুল্লাহ আল সাইফ তানজিনাকে ও ভারতের হার্ষেল শাহী হারিয়েছে আবদুল মালেককে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের এই টুর্নামেন্টে এবার খেলছে সব খুদে দাবাড়ু—ভারতের হার্ষেল শাহী, নিখিলেশ জৈন, বাংলাদেশের ফারজানা হোসাইন, জোয়ার হক, মাহমুদা হক, আবদুল্লাহ আল সাইফ, মোহাম্মদ মালেক, তানজিনা আক্তার, রেজাউল হক ও ফাহাদ রহমান।