সিঙ্গাপুর গেলেন তামিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাড়ের চোটের জন্য ডাক্তার দেখাতে কাল রাতেই সিঙ্গাপুর উড়ে গেছেন তামিম ইকবাল। আজ স্থানীয় সময় বেলা ১১টায় ডাক্তারের সঙ্গে তাঁর সাক্ষাৎ।
শ্রীলঙ্কা সিরিজ থেকেই ঘাড়ের সমস্যায় ভুগছিলেন তামিম। সুস্থ হতে সময় লাগবে বলে তাঁকে রাখা হয়নি এশিয়া কাপের দলেও। তবে কাল সন্ধ্যায় টেলিফোনে বলছিলেন, ‘এখন অনেকটাই সুস্থ বোধ করছি। তার পরও দেখি ওখানে ডাক্তাররা কী বলেন।’
যদি কোনো চিকিৎসা করাতেই হয়, সেটাও এই দফায়ই করিয়ে আসবেন তামিম। তবে তাঁর বিশ্বাস সে রকম কিছু হবে না, ‘আমার মনে হয় না কোনো চিকিৎসার দরকার আছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২ বা ৩ তারিখে দেখে ফিরব।’