সিঙ্গাপুরকেও হারাল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসের বাছাই পর্বে আজ সিঙ্গাপুরকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ হকি দল। এই জয়ে টুর্নামেন্টের সেরা চারও নিশ্চিত করেছে বাংলাদেশ।
এতে করে আগামী সেপ্টেম্বরে ইনচনে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেল বাংলাদশ। বাছাই পর্বের আট দলের সেরা ছয়টি খেলবে এশিয়ান গেমসে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান।
গত ম্যাচে হংকংকে উড়িয়ে দেওয়া সিঙ্গাপুরকে হারাতে আজ বাংলাদেশের রীতিমত ঘাম ছুটে গেছে। গোলের জন্য মামুনুরদের অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ম্যাচের ৪০ মিনিটে জটলা থেকে গোল করেন কৃষ্ণা কুমার। ৪৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মামুনুর।