সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন অলক-রাসেলরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুর থেকে সাফল্য নিয়েই ফিরেছেন বাংলাদেশের চার ক্রিকেটার। আইএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ওলান কাপে চ্যাম্পিয়ন হয়েছে আইসিএস লায়ন্স। ওই দলে খেলেছেন বাংলাদেশের অলক কাপালি, সৈয়দ রাসেল, নাঈম ইসলাম ও মোহাম্মদ সোহরাওয়ার্দী।অলকের দুর্দান্ত ফিফটির সৌজন্যে গত পরশুর ফাইনালে আইসিএস লায়ন্স ৫ উইকেটে হারিয়েছে শেন বন্ডের দল সেন্টোসা চ্যালেঞ্জার্সকে। ২২ বলে ৫১ রান করেছেন অলক, তাতে আইসিএস লায়ন্স ১৫৩ রানের টার্গেট টপকে গেছে প্রায় এক ওভার বাকি থাকতেই। টুর্নামেন্টে বন্ড ছাড়াও অন্যান্য দলে আইকন খেলোয়াড় হিসেবে খেলেছেন শোয়েব আখতার, সনাৎ জয়াসুরিয়া ও শন টেইট।