সিঙ্গাপুরে যাচ্ছেন ওঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের আইএ টি-টোয়েন্টি সুপার চ্যালেঞ্জ কাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলক কাপালি, মোহাম্মদ সোহরাওয়ার্দী, সৈয়দ রাসেল ও নাঈম ইসলাম। ২৮ থেকে ৩১ জুলাই অনুষ্ঠেয় সিঙ্গাপুরের এই ঘরোয়া টুর্নামেন্টে তাঁরা খেলবেন আইসিএস লায়ন্সের হয়ে।চার দলের টুর্নামেন্টটি হবে স্থানীয় আইএ ব্যালেস্টিয়ার গ্রাউন্ডে। প্রতিটি দলে বিদেশি খেলোয়াড় খেলবেন পাঁচজন করে। অন্যান্য বিদেশির মধ্যে উল্লেখযোগ্য শোয়েব আখতার, সনা ৎ জয়াসুরিয়া ও শেন বন্ড। আইসিএস লায়ন্সে বাংলাদেশি চার ক্রিকেটারের সঙ্গে বিদেশি খেলোয়াড় হিসেবে লাসিথ মালিঙ্গার খেলার কথা থাকলেও এখন তাঁর পরিবর্তে খেলবেন শন টেইট।