সিঙ্গাপুরে সাতে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সপ্তাহে দিল্লিতে প্যানাসনিক ওপেনে হাতছোঁয়া দূরত্বে শিরোপা রেখে এসেছিলেন। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখার আশা নিয়েই সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছেন সিদ্দিকুর রহমান। সিঙ্গাপুরে প্রথম রাউন্ডে বাংলাদেশের গলফারের মধ্যে সেই চেষ্টাটা দেখা গেছে। দিন শেষে লিডারবোর্ডে ১১ জনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে আছেন সিদ্দিকুর, খেলেছেন পারের সমান শট। তিনটি বার্ডির পাশাপাশি তিনটি বগি করেছেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার ওয়াং জিউংহুন, অস্ট্রেলিয়ার স্যাম ব্রাজেল, থাইল্যান্ডের নাতিপং শ্রিথং, অস্ট্রেলিয়ার স্কট বার ও যুক্তরাষ্ট্রের ব্যারি হেনসন।