সিঙ্গাপুরে সিদ্দিকুর ছয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপের ছয়ে উঠে এসেছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডের মতো কাল দ্বিতীয় রাউন্ডেও পারের সমান শট খেলেছেন তিনি। তিনটি বার্ডির পাশাপাশি তিনটি বগি করেছেন পরশুর মতোই। এই পারফরম্যান্সে লিডারবোর্ডে ছয়জনের সঙ্গে যৌথভাবে আছেন ছয়ে। টুর্নামেন্টে যুগ্মভাবে শীর্ষে আছেন থাইল্যান্ডের দুই গলফার চিন্নারাত ফাডুংসিল ও নাতিপং শ্রিথং।